Part 1

126 1 2
                                        


  দেখো আমি এসেছি।কিন্তু আমার যে আজও একটু দেড়ি হয়ে গেলো।তুমি রাগ করোনি তো ? তুমি তো ভালো করেই জানো আমি ঠিক সময়ে আসতে পারি না।আর এ জন্য তুমি আমাকে কত বকতে।শুধু কি বকতে বলো..!আমার চুল ধরেও টান দিতে।কানে না ধরলে তো আমাকে ক্ষমাই করতে চাইতে না।তোমার মনে আছে ? আমি জানি তোমার মনে আছে।কারণ তুমি তো শুধু আমাকে নিয়েই ভাবতে।যে তুমি এক দিনের জন্যেও আমাকে চোখের আড়াল করতে চাইতে না।দেখো সেই আমি আজ চার বছর পর তোমার কাছে এসেছি।জানি না আমার এই চার বছরের কতো শাস্তি তুমি জমিয়ে রেখেছো।please আমাকে ক্ষমা করে দেও।সাদা গোলাপ তোমার অনেক পছন্দের ছিল।এখনও কি আছে ?সাদা গোলাপ দিয়ে তোমার রাগ ভাঙ্গতাম।মনে আছে সেই সাদা গোলাপ হাতে নিয়ে তুমি আমার দিকে রাগের ভঙ্গিমায় তাকাতে।তারপর একটা মুচকি হেঁসে দিতে।তোমার সব ভালো লাগা, মন্দ লাগা তো আমাকেই জানতে হবে।তাই না বলো ! দেখো আজকেও আমি তোমার জন্য সাদা গোলাপ এনেছি।হ্যাঁ,১৪৬০ টি সাদা গোলাপ।হিসাব তো বাড়বেই।আমি যে কতো দিন আসিনি।তবুও তুমি এবার একটু হাঁসো।কতো দিন তোমার সেই হাঁসি দেখিনি।আচ্ছা তোমার হাঁসি এতো সুন্দর কেনো ? আমি এতো সুন্দর হাঁসি কখনও দেখিনি।দেখবো কি করে বলো ?তুমি ছাড়া আমি তো আর কোনো মেয়ের হাঁসি নিয়ে এতো গবেষণা করিনি।তোমার হাঁসি দেখার জন্য আমাকে কতো কথাই না খরচ করতে হতো !! please এবার একটু হাঁসো।তোমার যখন বিয়ে হয়।তখন আমি প্যারিসে ছিলাম।তুমি একবার হলুদ শাড়ি পড়েছিলে।হলুদ শাড়িতে তোমাকে অনেক সুন্দর দেখায়।আচ্ছা তুমি তো বিয়েতে লাল শাড়ি পড়েছিলে তাই না ! আচ্ছা লাল শাড়িতে তোমাকে কেমন দেখায়।জানো লাল শাড়িতে আমি তোমাকে কখনো দেখিনি।তাই লাল শাড়িতে তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল।কিন্তু পারিনি।তাই কল্পনায় তোমাকে দেখেছিলাম।হ্যাঁ,তুমি সত্যিই অনেক সুন্দর।  

হেমন্তের বৃষ্টিWhere stories live. Discover now